NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

১০০ কোটির ফ্ল্যাটে নতুন সংসার শুরু করবেন হৃতিক


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৬ এএম

>
১০০ কোটির ফ্ল্যাটে নতুন সংসার শুরু করবেন হৃতিক

বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে থাকছিলেন হৃতিক-সাবা। এবার পুরোপুরি সংসার শুরু করতে যাচ্ছে এই জুটি।   

মুম্বাইয়ে ১০০ কোটি রুপি দিয়ে কেনা ডুপ্লেক্সে শিগগিরই থাকতে শুরু করবেন তারা। এর আগে এখন চলছে অন্দরসজ্জার কাজ।   

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়ায় হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক। 

এরপর অনেকগুলো বছর ‘সিঙ্গেল’ থাকার পর হৃতিকের জীবনে বসন্ত আসে সাবার সৌজন্যে। নিজের সেই সঙ্গিনীর জন্য তাই নতুন ঠিকানার ব্যবস্থা করে ফেলেছেন হৃতিক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০০ কোটি টাকা দিয়ে সমুদ্রমুখী এই ডুপ্লেক্স কেনেন অভিনেতা। ১৫ ও ১৬ তলায় থাকবেন হৃতিক ও সাবা।  তবে কবে থেকে এখানে তারা থাকতে শুরু করবেন সেটা এখনও নিশ্চিত নয়।