NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : কৃষিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:২৪ এএম

>
সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী  ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার গারো, হাজং, চাকমা, মারমাসহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, সব জাতি ও ধর্মের বর্ণের মানুষের সমান অধিকারে বিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সবার উন্নয়নে কাজ করছে। সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করেছে। কিন্তু একটি গোষ্ঠী এই সম্প্রীতি নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ প্রাঙ্গণে ঢাকা ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় যেভাবে সব সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছিল, তেমনি এখন সবাই মিলে দেশটাকে গড়ে তুলতে হবে। যাতে সারা বিশ্বে আমরা গর্বের জাতি হিসেবে উন্নীত হতে পারি।

বর্তমান সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী) ওপর বনবিভাগের মিথ্যা মামলার হয়রানি বন্ধ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মধুপুরে বিগত ১৪ বছরে একজন গারোও বনবিভাগের মামলায় গ্রেপ্তার হয়নি। যাদের বিরুদ্ধে ১৬টি, ১৭টি এমনকি প্রায় শতাধিক মামলা আছে তাদেরও গ্রেপ্তার করতে দেওয়া হয়নি।