NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

বিশ্বকাপ স্টেডিয়াম অ্যালকোহলমুক্ত রাখতে চায় কাতার


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:১৮ পিএম

>
বিশ্বকাপ স্টেডিয়াম অ্যালকোহলমুক্ত রাখতে চায় কাতার

কাতারের ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি মাত্র দুই দিন। বিশ্ব আসরকে ঘিরে সব প্রস্তুতি যখন শেষের দিকে, তখন নতুন এক নিষেধাজ্ঞা নিয়ে হাজির কাতারি রাজপরিবার। বিশ্বকাপের স্টেডিয়ামগুলোতে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ করতে চায় দেশটির সরকার প্রধান । 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম এশিয়ার কোনো মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করছে কাতার। মুসলিম দেশ হওয়ায় দেশটিতে রয়েছে ধর্মীয় নানা বিধিনিষেধ। বিদেশি পর্যটকদের জন্য দেশটিতে লাইসেন্স প্রাপ্ত কিছু রেস্তোরাঁয় অ্যালকোহল সেবনের অনুমতি থাকলেও মুসলিমদের ক্ষেত্রে রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। 

তবে বিশ্বকাপ উপলক্ষ্যে বেশকিছু বিষয়ে নিয়ম-কানুন কিছুটা শিথীল করেছিল কাতার। অনুমোদন পেয়েছিল স্টেডিয়ামে বিয়ার বিক্রির বিষয়টিও। কিন্তু শেষ মুহূর্তে এসে বেঁকে বসেছে দেশটির রাজপরিবার। স্টেডিয়ামে বিয়ার বিক্রি বন্ধের জন্য ফিফাকে চাপ দিচ্ছে কাতারি রাজপরিবার। 

কাতারি রাজপরিবারের এমন সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়েছে ফিফা। কারণ স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুমতি পাওয়া প্রতিষ্ঠান ‘বুঁদউইজার’ এবারের বিশ্বকাপে বেশ বড়সড় স্পন্সর। এখন শেষ মুহূর্তের এই ঘটনায় যদি তারা বিশ্বকাপে অর্থ বিনিয়োগ করতে না চায়, তাহলে বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হবে ফিফাকে। 

ফিফার পক্ষ থেকে এখনও অবশ্য কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এ ব্যাপারে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুঁদউইজার কোম্পানিটির সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসবে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে কাতারি রাজপরিবারের নিষেধাজ্ঞা ঠেলে বিয়ারকে বৈধতা দেওয়াটা ফিফার পক্ষেও সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কাতারকে নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক সমালোচনা। বিশেষ করে ইউরোপ-আমেরিকার বেশকিছু দেশ কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোর বিরোধিতা করেছে। ফিফার তৎকালীন প্রেসিডেন্ট সেপ ব্লাটারও কাতারকে আয়োজক বানানো ভুল সিদ্ধান্ত বলেছেন। সেই সমালোচনায় একটু হলেও ঘি ঢালতে পারে এবার রাজপরিবারের এমন সিদ্ধান্ত। তবে এতোকিছু সত্ত্বেও বিশ্বকাপের সফল আয়োজনের পথে একটু একটু করে এগোচ্ছে কাতার। আগামী ২০ তারিখ স্বাগতিকদের সঙ্গে ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত এ বিশ্বকাপের।