NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

রোনালদোর চোখে মেসি ফুটবলের জাদুকর


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:১০ এএম

>
রোনালদোর চোখে মেসি ফুটবলের জাদুকর

বিশ্বকাপের লড়াইয়ে মাঠে নামার আগে সাক্ষাৎকারেই ঝড় তুলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি পিয়ারসন মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারের পর রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন পর্তুগিজ এ তারকা। আলোচিত সেই সাক্ষাৎকারে ক্যারিয়ার, কোচ, প্রতিদ্বন্দ্বীসহ অনেক বিষয়েই কথা বলছেন সিআরসেভেন। তবে বেশিরভাগ বিষয়েই নেতিবাচক মন্তব্য করলেও চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে প্রসংশায় ভাসিয়েছেন ৬ বারের ব্যালন ডি’ওর জয়ী তারকা। 

সাক্ষাৎকারে মেসিকে জাদুকরী এক ফুবলার হিসেবে আখ্যা দেন রোনালদো। পর্তুগিজ তারকার মতে, মাঠের প্রতিদ্বিন্দ্বীতা মেসির 
সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি। উল্টো তাদের মধ্যে বোঝাপড়া অনেকটা সতীর্থের মতোই হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। 

এ প্রসঙ্গে রোনালদো বলেন ‘মেসি দুর্দান্ত খেলোয়াড়, জাদুকরী। মানুষ হিসেবে আমরা ১৬ বছর একই মঞ্চ শেয়ার করছি। ভাবতে পারেন, ১৬টা বছর! তাঁর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। একসঙ্গে বাসায় থাকা, ফোনে কথা বলা— সে আমার ঠিক তেমন বন্ধু নয়, মেসি আমার সতীর্থের মতো।’

তিনি আরও বলেন, ‘আমি সত্যিই তাকে সম্মান করি। এমনকি তার স্ত্রী আর আমার প্রেমিকাও একে অপরকে সম্মান করে। তারা দুজনই আর্জেন্টাইন। কী বলব মেসির সম্পর্কে? একজন ভালো মানুষ। সে ফুটবলের জন্য সবকিছু করতে রাজি।’

দুইদিন পরে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে নিজ নিজ দেশের হয়ে খেলবেন মেসি-রোনালদো। ২২ নভেম্বর সৌদি আরবের ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে লিওনেল মেসির দলের। রোনালদোর পর্তুগালের লড়াই শুরু হবে ২৪ তারিখ থেকে, ঘানার বিপক্ষে ম্যাচের মধ্যদিয়ে।