NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ডেঙ্গুর বিস্তার রোধে ৪ মাস ভ্রাম্যমাণ আদালত চালাবে ডিএসসিসি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২১ এএম

>
ডেঙ্গুর বিস্তার রোধে ৪ মাস ভ্রাম্যমাণ আদালত চালাবে ডিএসসিসি

ডেঙ্গুর বিস্তার রোধে বুধবার থেকে করপোরেশনের ১০টি অঞ্চলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগর ভবনের বুড়িগঙ্গা হলে মশক নিয়ন্ত্রণ সংক্রান্ত পাক্ষিক পর্যালোচনা সভায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এ নির্দেশনা দেন।

তিনি বলেন, ঢাকাবাসীর মধ্যে একটি বড় অংশ নিজ থেকেই সচেতন। তারা এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিজেরাই কাজ করে থাকেন। কিন্তু একটি উল্লেখযোগ্য অংশ এ ব্যাপারে সচেতন নয়। তাদেরকে আমরা যতই উদ্বুদ্ধ করার চেষ্টা করি না কেন, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন না। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সেজন্যই ডেঙ্গু রোগীর বিস্তার রোধে আমরা আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করব। ঢাকাবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে আগামী চার মাস ধরে এই অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গু নিয়ন্ত্রণই এখন মুখ্য কাজ উল্লেখ করে মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের পূর্ণ সক্ষমতা ব্যবহার করতে হবে। অলি-গলি থেকে শুরু করে ছাদবাগানেও আমাদের নজর দিতে হবে। তাছাড়া কোনো স্থাপনায় মশার প্রজননস্থল থাকার সুনির্দিষ্ট তথ্য থাকলে যে কোনো উপায়ে সেখানে প্রবেশের অনুমতি নিতে হবে এবং প্রজননস্থল ধ্বংস করতে হবে।

পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, স্বাস্থ্য কর্মকর্তা ও সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।