NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

‘জয়ল্যান্ড’ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:৫৫ পিএম

>
‘জয়ল্যান্ড’ থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

‘জয়ল্যান্ড’ ছবির গল্পে এমন এক পরিবারকে দেখানো হয়। যেই পরিবারে পুত্রসন্তানকে মাথায় তুলে রাখা হয়। সেই পরিবারের ছোট ছেলে প্রথাগত ধারণার বাইরে গিয়ে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করে। শুরু করে নাচ-গান-নাটক। এক বৃহন্নলার প্রেমে পড়ে। আর এরকম বিষয়বস্তু তাদের পিতৃতান্ত্রিক সমাজের পক্ষে ক্ষতিকারক বলেই মনে করেছিল পাকিস্তানের সরকার। তাই নিষেধাজ্ঞার খড়গ ঝুলেছিল সিনেমাটির ওপর।

অবশেষে ‘জয়ল্যান্ড’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান। সাইম সাদিক পরিচালিত এই ছবিটি নিয়ে দিন কয়েক ধরেই বিতর্ক চলছে। পাকিস্তান থেকে ছবিটি অস্কারের জন্য মনোনীত হলেও দেশে সেটিকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান কর্তৃপক্ষ। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তরফে ঘোষণা করা হয় ‘আপত্তিজনক’ বিষয় দেখানোর কারণেই এই সিদ্ধান্ত। তবে নিষিদ্ধ ঘোষণা করার পর একদিন যেতে না যেতেই ব্যান তুলে নিল পাকিস্তান।

কান চলচ্চিত্র উৎসবে ‘জয়ল্যান্ড’ টিম
কান চলচ্চিত্র উৎসবে ‘জয়ল্যান্ড’ টিম

বুধবার সাংবাদিক রাফায় মাহমুদ টুইট করেন, ‘সেন্সর বোর্ডের ফুল বোর্ড রিভিউর পর পাকিস্তানের সব জায়গাতেই জয়ল্যান্ড মুক্তির অনুমতি মিলেছে। শুধু কিছু ছোট কাঁটাছেড়া হবে। আগের পরিকল্পনা মতো ১৮ নভেম্বর মুক্তিরই চেষ্টা চালাচ্ছে পরিবেশকরা। সিনেমার গোটা টিমকে শুভেচ্ছা, তাদেরকেও যারা এই সিনেমার পক্ষে আওয়াজ তুলেছিলেন।’

তিনি আরও জানান, এই ছবিকে নাকি কখনও অফিসিয়ালি ব্যানই করা হয়নি। আপাতত ডিস্ট্রিবিউটররা এনওসি সার্টিফিকেটের অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রথম পাকিস্তানি ছবি ছিল ‘জয়ল্যান্ড’, পাশাপাশি সেখানে Un Certain Regard Jury Prize এবং Queer Palm award-এ সম্মানিত হয়েছে এই ছবি। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই #ReleaseJoyland ট্রেন্ড করতে থাকে টুইটারে। এটাকে ‘একরোখা’ এবং ‘অনৈতিক’ সিদ্ধান্ত দাবি তুলে প্রতিবাদে ভাসে নেটাগরিকদের বড় একটা অংশ।