NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কংগ্রেসের স্পিকার পদে রিপাবলিকান মনোনয়ন পেলেন কেভিন ম্যাকার্থি


খবর   প্রকাশিত:  ০১ অক্টোবর, ২০২৪, ০৩:৩২ এএম

কংগ্রেসের স্পিকার পদে রিপাবলিকান মনোনয়ন পেলেন কেভিন ম্যাকার্থি

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পুনরুদ্ধার করার পথে। এমন প্রেক্ষাপটে কেভিন ম্যাকার্থি কংগ্রেসে নতুন স্পিকার হওয়ার জন্য দলের মনোনয়ন জিতেছেন।

মঙ্গলবার এক রুদ্ধদ্বার ভোটে ম্যাকার্থি প্রতিনিধি পরিষদের নেতৃত্বের লড়াইয়ে নেমে ১৮৮ ভোট পান।

ম্যাকার্থিকে স্পিকার হওয়া নিশ্চিত করতে জানুয়ারিতে পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোট (২১৮টি) জিততে হবে।

 

জয়ী হলে তিনি ডেমোক্র্যাট ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

 

প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কেভিন ম্যাকার্থি ২০০৭ সাল থেকে প্রতিনিধি পরিষদে অঙ্গরাজ্যের একটি রিপাবলিকান ঘাঁটি থেকে নির্বাচিত হয়ে আসছেন।

প্রতিনিধি পরিষদের কিছু গুরুত্বপূর্ণ লড়াইয়ে এখনো ভোট গণনা করা হচ্ছে। রিপাবলিকানরা সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করা হচ্ছে। এটি অনেকের ভবিষ্যদ্বাণী করা ‘লাল জোয়ার’ থেকে অনেক কম। সূত্র : বিবিসি