NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার হওয়ার আশঙ্কা কম : বাইডেন


খবর   প্রকাশিত:  ২২ আগস্ট, ২০২৪, ০৩:৪১ এএম

পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্র রাশিয়ার হওয়ার আশঙ্কা কম : বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মঙ্গলবার রাতে পোল্যান্ডে পড়া ক্ষেপণাস্ত্রটি রাশিয়া থেকে নিক্ষিপ্ত হওয়ার আশঙ্কা কম। ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার বলার সময় এখনই কি না- ইন্দোনেশিয়ার বালিতে সাংবাদিকের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিক তথ্য-প্রমাণে এতে সন্দেহ হয়। ক্ষেপণাস্ত্রটির গতিপথ তেমনটা বলে না। তবে নিশ্চিত হতে আমরা অপেক্ষা করব।

 

 

প্রাথমিক প্রতিবেদনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার দিকে ইঙ্গিত করা হলেও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, কে দায়ী সে বিষয়ে কোনো ‘নিশ্চিত প্রমাণ’ নেই।

পোল্যান্ড ন্যাটোর দেশ হওয়ায় সেখানে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পড়ার বিষয়টি বিশেষ উত্তেজনার সৃষ্টি করে। এ কারণে ইউক্রেন সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে কথাবার্তা চলে। কারণ, ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী এক সদস্য দেশের ওপর হামলা হলে জোটের ওপর আক্রমণ বিবেচনা করে সম্মিলিতভাবে তার জবাব দেওয়ার কথা।

মস্কো ওই বিস্ফোরণের দায় জোরের সঙ্গে অস্বীকার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এ দাবি করা হবে ‘উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ইচ্ছাকৃত উসকানি’।

বালিতে জি-২০ সম্মেলনে যোগ দেওয়া বিশ্বনেতারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরের পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বুধবার সকালে সম্মেলনের মূল সূচির বাইরে জড়ো হয়েছিলেন।

মঙ্গলবারই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় টানা ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায়। দেশের নানা প্রান্তের শহর এর শিকার হয়। রুশ সেনারা খেরসন ছেড়ে যেতে বাধ্য হওয়ার কয়েকদিন পর এ হামলা হলো।

রাজধানী কিয়েভ আক্রান্ত শহরগুলোর অন্যতম। সরকারি কর্মকর্তারা বলেছেন, অন্তত একজনকে মৃত পাওয়া গেছে।
সূত্র : বিবিসি