NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড
Logo
logo

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৯:২১ এএম

বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান প্রতিমন্ত্রী

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে আজ বুধবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ। এ সময় তাঁরা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী সিঙ্গাপুর সরকারকে ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি খাতের আরো টেকসই অবস্থা নিশ্চিত করতে কাজ করছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

 

মাতারবাড়িতে সিঙ্গাপুরের একটি কম্পানি ৪০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাবের বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। কিছু দিনের মধ্যেই এমওইউ স্বাক্ষরিত হতে পারে।

 

প্রতিমন্ত্রী বলেন, ভূমি ভিত্তিক এলএনজি টার্মিনাল, অটোমেশন ও আইটি খাত, পেট্রোলিয়াম প্রোডাক্ট দ্রুত সরবরাহ, মানবসম্পদ উন্নয়ন, সৌর বিদ্যুৎ, জলবিদ্যুৎ ইত্যাদি বিষয়ে আমরা যৌথভাবে কাজ করতে পারি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট থাকলে এসব কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। প্রতিমন্ত্রী এসময় বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবস্থা এবং বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

সিঙ্গাপুরের পরিবহন ও ব্যবসা সম্পর্ক বিষয়ক মন্ত্রী এস ইশ্বরণ বলেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার জন্যই আমার এই সফর। অবকাঠামো স্ট্রাস্টির আওতায় বিনিয়োগ কার্যক্রম বাড়ালে ভালো ফল পাওয়া যাবে।    বিমানবন্দরে সৌর বিদ্যুৎ বা ভাসমান সৌর বিদ্যুৎ বা বিদ্যুৎ ব্যবস্থাপনায় সিঙ্গাপুরের অভিজ্ঞতা শেয়ার করা যেতে পারে।

এ সময় ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নিয়ে আলোচনার পাশাপাশি জ্বালানি খাতে ক্লিন এনার্জির বিস্তার, বিনিয়োগ, কারিগরি সহযোগিতা ও তহবিল সংগ্রহসহ বৈশ্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত (নন রেসিডেন্ট) ডারেক লহ, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনসুল, কনসুলেট শীলা পেল্লাই,  পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ এম খোরশেদুল আলম ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।