NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বাতিল জিনপিং-সুনাকের বৈঠক


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩১ এএম

>
পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে বাতিল জিনপিং-সুনাকের বৈঠক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মধ্যকার একটি বৈঠক বাতিল হয়ে গেছে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ জোটের সম্মেলনের ফাঁকে বুধবার (১৬ নভেম্বর) এই দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা ছিল।

তবে তাদের এ বৈঠকটি হঠাৎ করেই বাতিল করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বিবিসি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে জানিয়েছে, সিডিউল জটিলতার কারণে ঋষি-শি বৈঠকটি বাতিল করতে হয়েছে। বুধবার এ দুই নেতার মধ্যে বৈঠকের জন্য যে সময়টা নির্ধারিত করা হয়েছিল সে সময়টায় ‘পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ’ ইস্যু নিয়ে ব্যস্ত ছিলেন তারা।

বুধবার স্থানীয় সময় সকালে ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এ নিয়ে জি-২০ সম্মেলনে উপস্থিত নেতাদের মধ্যে তুমুল হৈ চৈ শুরু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, রাশিয়া পোল্যান্ডে হামলা চালিয়েছে। এরপর এ নিয়েই ব্যস্ত হয়ে যান তারা। যদিও পরবর্তীতে জানা যায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আটকাতে ইউক্রেনের সেনাদের ছোঁড়া মিসাইল পোল্যান্ড সীমান্তের ভেতর বিস্ফোরিত হয়।

এদিকে মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হঠাৎ করে বৈঠকের সময় নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এর মাধ্যমে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক হতো। কিন্তু সিডিউল জটিলতায় শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে গেল।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস চীনের প্রতি কঠোর মনোভাব দেখিয়েছিলেন। কিন্তু মাত্র ৪৫ দিন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। এরপর ঋষি সুনাক ক্ষমতায় আসার পর চীনের সঙ্গে সম্পোর্কন্নয়নে মনোযোগী হন। এর অংশ হিসেবেই একটি শক্তিশালী সম্পর্কে গঠনে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হতে চেয়েছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হলো না।