NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

উইলিয়ামসন-ব্রাভোকে ছেড়ে দিলো চেন্নাই-হায়দরাবাদ


খবর   প্রকাশিত:  ১৮ অক্টোবর, ২০২৪, ০৯:১২ এএম

>
উইলিয়ামসন-ব্রাভোকে ছেড়ে দিলো চেন্নাই-হায়দরাবাদ

আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৩ সালের আইপিএল নিলাম। গতকাল ছিল খলোয়াড় ধরে রাখার শেষ দিন। অনেক পুরোনো খেলোয়াড়কেই এবার ছেড়ে দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। সানরাইজার্স হায়দরাবাদ তো তাদের অধিনায়ক কেইন উইলিয়ামসনকেই ছেড়ে দিয়েছে। এছাড়া চেন্নাই সুপার কিংস ছেড়েছে ডোয়াইন ব্রাভোকে। 

আইপিএল থেকে অবসর নিয়েছেন কাইরন পোলার্ড। দলও ছেড়েছে অনেক ক্রিকেটারকে, তালিকায় আছেন ড্যানিয়াল স্যামস, বাসিল থাম্পি, ফ্যাবিয়ান অ্যালেনের মতো ক্রিকেটারদের। চেন্নাই ব্রাভোকে ছেড়ে দিলেও রিটেইন করেছে আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মঈন আলি, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েকে।

পাঞ্জাব কিংস ছেড়ে দিয়েছে তাদের গতবারের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে। তবে ধরে রেখেছে লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাদা, জনি বেয়ারস্টোকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ছেড়েছে জেসন বেহেরনডর্ফকে। অজি এ পেসার যোগ দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে।

সাকিব আল হাসানের প্রথম ফ্র্যাঞ্চাইজি কোলকাতা নাইট রাইডার্স ছেড়েছে এক ঝাঁক তারকাকে। প্যাট কামিন্স, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের সাথে সে তালিকায় আছেন অ্যারন ফিঞ্চ, মোহম্মদ নবি, আজিঙ্ক রাহানে, শেল্ডন জ্যাকসনও। তবে অভিজ্ঞ ক্রিকেটার আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, টিম সাউদিকে ধরে রেখেছে কোলকাতার দলটি। নতুন খেলোয়াড় হিসেবে ফ্র্যাঞ্চাইজিটিতে যুক্ত হয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, লুকি ফার্গুসন ও শার্দুল ঠাকুর।

গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ছেড়ে দিয়েছে বরুণ অ্যারণ, গুরকিরাত সিংকে। শার্দুল ছাড়াও দিল্লি ক্যাপিটালস ছেড়েছে টিম শেইফার্ট ও শ্রীকর ভরতকে। তবে ধরে রেখেছে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে। এছাড়া এনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শের মতো তারকাদেরও রিটেইন করেছে রিশভ পান্টের দল।