NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ : শান্ত থাকার আহ্বান পোলিশ প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৩:২২ এএম

>
ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ : শান্ত থাকার আহ্বান পোলিশ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের প্রতিবেশী দেশ পোল্যান্ডে বুধবার আঘাত হানে একটি ক্ষেপণাস্ত্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আঘাত হানা ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টির পর সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ম্যাতেউসুজ মোরাউইচকি।

পোল্যান্ডের পিওদো গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এ ঘটনায় দুইজন নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির কর্মকর্তারা। এরপর জরুরি বৈঠকে বসেন পোল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে সকলকে শান্ত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, ‘আমি এই মর্মান্তিক ঘটনায় সকল পোলিশকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের সতর্কতা ও সংযম বজায় রাখতে হবে।’

তাছাড়া পোল্যান্ডের আকাশসীমায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও সেনাদের সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যাতেউসুজ মোরাউইচকি। তিনি বলেছেন, পোলিশ সশস্ত্র বাহিনীর নির্দিষ্ট ইউনিটকে যুদ্ধের সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তাছাড়া আকাশসীমায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে।

 ইউক্রেনকে দোষারোপ করেছে রাশিয়া। অধিকৃত দোনেৎস্কে রাশিয়ার নিয়োগকৃত প্রধান ডেনিস পুসিলিন বলেছেন, ইচ্ছাকৃতভাবে পোল্যান্ডে রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ‘উত্তেজনা বৃদ্ধি’ করতে চাইছে ইউক্রেন এবং রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বে ‘অন্য দেশগুলোকে জড়িত করার চেষ্টা চালাচ্ছে।’

তবে রাশিয়ার এ দাবিকে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ হিসেবে অভিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। টুইটে তিনি বলেছেন, ‘রাশিয়া এখন একটি ষড়যন্ত্রমূলক তত্ত্ব ছড়াচ্ছে যে, পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে সেটি ইউক্রেনের বিমানবাহিনীর (ছোঁড়া)। এ তথ্য সঠিক নয়। কারও রাশিয়ার প্রোপাগান্ডা বিশ্বাস করা এবং তাদের মিথ্যাকে প্রশয় দেওয়া উচিত না।  

এদিকে পোল্যান্ড এখনো এ ঘটনায় কোনো পক্ষকে সরাসরি দায়ী করেনি। চলমান যুদ্ধে রাশিয়া-ইউক্রেন দুই দেশই রাশিয়ার তৈরি যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে।