NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ চমক দিলেন রণবীর


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৮:৫৮ এএম

>
বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ চমক দিলেন রণবীর

বলিউডের দর্শকপ্রিয় দুই তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন বিবাহ বন্ধনে আবদ্ধ হন গত ২০১৮ সালের ১৪ নভেম্বর। সদ্য গিয়েছে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এদিন স্ত্রী দীপিকাকে বিশেষ চমক দিয়েছিলেন রণবীর। নিজের অফিসেই বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তারা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে এমন মুহূর্তের একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পোস্টের ক্যাপশনে এই অভিনেতা লিখেছেন, ‌‘যখন বিবাহবার্ষিকীতেও ওর (দীপিকা পাড়ুকোন) কাজ থাকে, তখন অফিসেই ওকে চমক দিতে হয়।’ আরও লিখেছে, ‘কখনো ফুল আর চকলেটের ক্ষমতাকে খাটো করে দেখবেন না।’

২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ে করেন এই দুই তারকা। ইতালির লেক কোমোতে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং সারেন দীপিকা-রণবীর। তারপর কেটে গেছে ৪ বছর। কিছুদিন আগেই দুই তারকার বিচ্ছেদের খবরে জল্পনা শুরু হয় দর্শকদের মধ্যে। কিন্তু সমস্ত জল্পনা, গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে ফের একসঙ্গে ক্যামেরার সামনে হাজির হন তারা।