NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

সিলেটের প্রধান কোচের দায়িত্বে রাজিন সালেহ


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৯ এএম

>
সিলেটের প্রধান কোচের দায়িত্বে রাজিন সালেহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে আর বাকি নেই বেশি দিন। কাগজে কলমের হিসেবে বাকি আছে দিন পঞ্চাশ। তবে এখন থেকেই বিপিএলের দল গঠনের কার্যক্রম শুরু করেছে অংশগ্রহণকারী সব দলগুলো। দেখা গেছে কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই দলে ভেড়াতে ব্যস্ত নিজেদের পছন্দের সেরা ক্রিকেটার কিংবা কোচকে। এই তালিকায় এবার যোগ দিলো সিলেট স্ট্রাইকার্স। দলটির প্রধান কোচের দায়িত্ব পেলেন রাজিন সালেহ।

বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে দলের প্রধান কোচ করার তথ্য সিলেট স্ট্রাইকার্স নিজেরাই জানিয়েছে। আজ মঙ্গলবার তাদের ভেরিভায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

সিলেট দল সেই পোস্টে লিখেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের শুরুর সারথীদের একজন রাজীন সালেহ। সে সময়কার যতজন স্টাইলিশ ব্যাটার ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক এই ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে খুব বেশি উইকেট বা রান তার নেই। তবে সময়ের হিসেবে দলের জন্য বেশ কার্যকরী ছিলেন সিলেটের এই ক্রিকেটার। যেটাকে পাল্লায় মাপা যাবে না।’

সিলেট আরো যোগ করে, ‘বিপিএলে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলো যখন বিদেশী কোচদের দিকে ঝুঁকে পড়েছে, নব্য দল সিলেট তখন হাত বাড়িয়েছে রাজিন সালেহর দিকে। তাতে হাত মেলালেন এই ক্রিকেটারও। সিলেটের সঙ্গে শুরু হলো রাজীন সালেহ’র যাত্রা। বিপিএলে নতুন দলটির কোচিং স্টাফের নেতৃত্বে থাকবেন তিনি। সিলেটে এবার দেশীয়দের জয়জয়কার। নতুন এক ইতিহাস সৃষ্টির লক্ষ্য সিলেটের এই যাত্রা। একঝাঁক সাবেক বাংলাদেশী ক্রিকেটারের হাত ধরে নতুনের কেতনে ওড়াবেন রাজীন, উল্লাসে মাতবে সিলেট।’