NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পাকিস্তানের কুকীর্তি ফাঁসের হুমকি দিলেন আদনান সামি


খবর   প্রকাশিত:  ০৩ নভেম্বর, ২০২৪, ১০:১২ এএম

>
পাকিস্তানের কুকীর্তি ফাঁসের হুমকি দিলেন আদনান সামি

পাকিস্তান ছেড়েছেন অনেক আগেই। এখন তিনি ভারতীয় নাগরিক। কেন ছেড়েছিলেন পাকিস্তানের নাগরিকত্ব এতদিন তা না জানালেও এখন জানাবেন। সম্প্রতি পাকিস্তান সরকারকে এক হাত নিলেন জনপ্রিয় গায়ক আদনান সামি। দিলেন সব কুকীর্তি ফাঁসের হুমকি।

জন্মসূত্রে পাকিস্তানি হলেও ২০০৬ সালে ভারতের নাগরিকত্ব পান আদনান সামি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পাকাপাকিভাবে ভারতে থাকতে শুরু করেন জনপ্রিয় এই শিল্পী।

কিন্তু কেন পাকিস্তান ছাড়েন আদনান? যদিও এই বিষয়ে আগে খুব একটা উচ্চবাচ্য করেননি, হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন মৃদুভাষী এই শিল্পী। সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুললেন গায়ক। পাকিস্তান সরকারের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিল্পী লেখেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? সেখানকার মানুষ সম্পর্কে কোনো বিরূপ ধারণা নেই। তারা যেমন আমাকে ভালোবাসেন, আমিও তাদের ভালোবাসি। কিন্তু পাকিস্তানের সরকার আমার দেশ ছাড়ার জন্য দায়ী।’

খানিকটা হুমকির সুরে শিল্পী বলেন, ‘একদিন সব কুকীর্তি ফাঁস করে দেব। বছরের পর বছর ধরে মুখ বুজে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এই সব শুনলে চমকে যাবেন!’

উল্লেখ্য, ২০২০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’তে ভূষিত হন আদনান সামি। তার গাওয়া সর্বশেষ হিট গান ছিল ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমার ‘ভর দো ঝোলি মেরি’। ভারতের সংগীত বিষয়ক রিয়েলিটি শোগুলোতে বিচারক হিসেবে দেখা যায় এই সংগীতশিল্পীকে।