NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

কৌতুক অভিনেতা বলা হলে ভালো লাগে না : রাজপাল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৬ পিএম

>
কৌতুক অভিনেতা বলা হলে ভালো লাগে না : রাজপাল

বলিউডে দুই দশক পার হয়েছে। ঝুলিতে রয়েছে দুইশোর বেশি ছবি। অভিনয় করেছেন নানান চরিত্রে। তবু যেন সরতে চায় না ‘কৌতুক অভিনেতা’র পরিচিতি। আর তাতেই ঘোর আপত্তি অভিনেতা রাজপাল যাদবের। রাখঢাক না করে সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথাই জানালেন অভিনেতা।

অভিনেতার কথায়, ‘সব সময় মনে করি, আমি প্রধান চরিত্রে অভিনয় করছি। কোনো চরিত্র দীর্ঘ, কোনোটি আবার প্রভাবশালী। পরিচালক বলেন, আমরা প্রত্যেকেই ক্যামেরার সামনে এক-একজন শিক্ষার্থী। তাই আমাকে শুধুমাত্র কৌতুক অভিনেতা বলা হলে, তা ভালো লাগে না।’

কৌতুক চরিত্রগুলোর সুবাদেই মিলেছে জনপ্রিয়তা। এসেছে সাফল্য। এ কথা অস্বীকার করেন না রাজপাল।

তিনি বলেন, ‘মানুষ আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা নিয়ে আমি কোনোভাবেই রুষ্ট হতে পারব না। কিন্তু খুব স্বল্প পরিসর জুড়ে রয়েছে কমেডি। সেখানেই আমার পরিচয় সীমাবদ্ধ করে রাখা হয়েছে!’

বাস্তবে গুরুগম্ভীর থাকার চেষ্টা করেন রাজপাল। পর্দায় সকলকে হাসাতেই নাকি এই পন্থা নিয়েছেন অভিনেতা।

‘ভুল ভুলাইয়া ২’-এ প্রশংসিত রাজপালের অভিনয়। দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন ‘ছোটে পণ্ডিত’-এর ভূমিকায়। ফিরে এসেছে অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’র নস্টালজিয়া। এছাড়াও ‘চুপ চুপকে’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘ভাগাম ভাগ’, ‘ফিরে হের ফেরি’র মতো অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজপালের নতুন ওয়েব সিরিজ ‘অর্ধ’। অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসা শিবা নামে ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন রাজপাল।