NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সময়ের আগেই মা হয়েছেন দেবিনা, ছিল মৃত্যু ভয়!


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ০৩:০৩ এএম

>
সময়ের আগেই মা হয়েছেন দেবিনা, ছিল মৃত্যু ভয়!

গত ১১ নভেম্বর দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। এদিন সকালে ফের কন্যা সন্তানের মা হন তিনি। সুখবরটি ভক্তদের জানান অভিনেত্রীর স্বামী, অভিনেতা গুরমিত চৌধুরী।

দেবিনার কন্যা ভূমিষ্ঠ হয় নির্ধারিত সময়ের অনেকটা আগে। যেহেতু সময়ের আগেই জন্ম হয়েছে, গুরমিতা-দেবিনার মেয়েকে বিশেষ যত্নে রাখা হয়েছিল। অনেকে উদ্বেগে ছিলেন শিশুটির স্বাস্থ্য নিয়ে। এ বার মেয়ের স্বাস্থ্যের খবর দিলেন দেবিনা-গুরমিত।

হাসপাতাল থেকে মেয়ের একটি ছোট ভিডিও শেয়ার করে লেখেন, ‘‘আমাদের এই ‘মায়াবী কন্যা’-র একটু তাড়া ছিল বাইরের পৃথিবীটা দেখার। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের আশীর্বাদে আমাদের মেয়ে একদম সুস্থ রয়েছে। হাসাপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। এখন শুধু অপেক্ষা, আমরা আমাদের ‘মায়াবী কন্যা’কে বাড়ি নিয়ে আসব।’’

এর আগে দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে। নির্ধারিত সময়ের বেশ আগে শিশুর জন্ম হওয়ায়, জন্মের সময় তার স্বাস্থ্যও বেশ দুর্বল ছিল। ছিল মুত্যু ভয়ও!

উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন দেবিনা ব্যানার্জি। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই তারকা।

'রামায়ণ' ধারাবাহিকের শুটিংয়ের সময় থেকেই প্রেমের সম্পর্কের শুরু দেবিনা-গুরমিতের। পর্দায় রাম-সীতার ভূমিকাতেই অভিনয় করেছেন তারা। ২০১১ সালে সাত পাকে বাঁধা পড়েন তারকা জুটি। বিয়ের ১১ বছর পর এক বছরেই দুই সন্তানের বাবা-মা হলেন তারা।