NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

টি-টোয়েন্টির বিশ্বসেরা সাকিব; সেরা দশে নেই বিশ্বকাপজয়ী স্টোকস!


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০৪:৪০ এএম

টি-টোয়েন্টির বিশ্বসেরা সাকিব; সেরা দশে নেই বিশ্বকাপজয়ী স্টোকস!

স্পোর্টস ডেস্ক: পরিসংখ্যান কি সবসময় সঠিক তথ্য দেয়? কিংবা পরিসংখ্যান দিয়ে কি সবসময় গ্রেটদের বিচার করা যায়? দুটি প্রশ্নের জবাবই হবে 'না'। যেমন আন্তর্জাতিক টি-টোয়েন্টির অল-রাউন্ডারদের তালিকার সেরা দশে আপনি খুঁজে পাবেন না ইংল্যান্ডকে গতকাল বিশ্বকাপ জেতানো বেন স্টোকসকে। আবার ঠিকই শীর্ষস্থানে আছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান!

ব্যাপারটা মজার না? পাকিস্তানের দেওয়া ১৩৮ রানের টার্গেট তাড়ায় ইংল্যান্ড যখন ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে, তখন ব্যাট হাতে রুখে দাঁড়ান বেন স্টোকস। কোনো বিধ্বংসী ইনিংস নয়, সময়ের চাহিদা মিটিয়ে ৪৯ বলে ৫২* রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ অল-রাউন্ডার।

 

তিনি সেটাই করেছেন, দল তার কাছে যা চাইছিল। এর আগে বল হাতে দারুণ ডেলিভারিতে একটা উইকেটও নিয়েছেন।

 

এই প্রথম নয়, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও ইংল্যান্ডের শিরোপা জয়ের নায়ক এই বেন স্টোকস। তার হাত ধরেই একসঙ্গে দুই ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সেই স্টোকসকে কি পরিসংখ্যান দিয়ে মাপা যায়? আজ পর্যন্ত আইসিসির হালনাগাদ টি-টোয়েন্টি অল-রাউন্ডারের তালিকায় সেরা দশের ৯জনই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের কেউ নয়। শুধু মঈন আলী আছেন বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিনিধি হিসেবে।