NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কাতার বিশ্বকাপে থাকছেন ৮ বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০১:৩২ পিএম

>
কাতার বিশ্বকাপে থাকছেন ৮ বাংলাদেশি

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৬ দিন। ফুটবলের সবচেয়ে বড় এ আয়োজনকে ঘিরে উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। যদিও বরাবরের মতোই এবারও বিশ্বকাপে মূলপর্বে সুযোগ পায়নি বাংলাদেশ। তবে ফুটবল দল বিশ্বকাপে সুযোগ না পেলেও বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের ৮ জন। 

বিশ্বকাপে সুযোগ পাওয়া বাংলাদেশের এ আটজন মূলত যাচ্ছেন স্বেচ্ছাসেবক হিসেবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নেয় ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের অংশ হবেন বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া ৮ জন। 

বাংলাদেশ থেকে মনোনীত ৮ স্বেচ্ছাসেবকের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র ও দুইজন প্রবাসীও আছেন তাদের মধ্যে। আছেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসানুল ইসলামও। স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সোমবার এক বিবৃতিতে স্বেচ্ছাসেবকদের তালিকা প্রকাশ করেছে বাফুফে। 

মনোনীত ৮ স্বেচ্ছাসেবক হলেন- জনাব হাসসানুল ইসলাম, জনাব জাহিদ হাসান, জনাব আব্দুল করিম, জনাব ওয়াসিফ আজাদ, জনাব আউয়াল আহমেদ, কাজী তাওহীদ, জনাব আবু নোমান মোঃ রেজওয়ান, জনাব রিয়াজুল হোসেন অনিক। 

স্বাগতিক দেশ কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে ২০ নভেম্বর পর্দা উঠবে এবারের ফুটবল বিশ্বকাপের। ২৮ দিনব্যপী ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।