NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

লাইভ অনুষ্ঠানে পোশাক খুলে ফেললেন অভিনেতা!


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০১:১১ এএম

>
লাইভ অনুষ্ঠানে পোশাক খুলে ফেললেন অভিনেতা!

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেসন মোমোয়া লাইভ অনুষ্ঠানে নিজের পোশাক খুলে ফেললেন! সম্প্রতি ‘জিমি কিমেল লাইভ’-এ হাজির হয়ে এমন কাণ্ড ঘটান তিনি।

অনুষ্ঠানের সঞ্চালক কিমেল জেসনকে জিজ্ঞেস করেছিলেন তার পোশাকের নিচে মালো পরেছেন কি না! জবাবে জেসন বলেন, “অবশ্যই। তারপর তিনি উঠে দাঁড়ান এবং স্টুডিওর দর্শকদের অবাক করে দিয়ে নিজের বেগুনি রঙের সাটিন পায়জামা খুলে ফেলেন এবং পরিধানকৃত ‘মালো’ প্রদর্শন করেন। সম্পূর্ণ অর্ধনগ্ন অবস্থায় ‘মালো’ পরিহিত মোমোয়াকে দেখে দর্শকরা তালি বাজাতে শুরু করেন।”

অনুষ্ঠানে মোমোয়া জানান, তিনি খোলামেলা থাকতেই বেশি পছন্দ করেন। সঞ্চালকের এক প্রশ্নে এই তারকা বলেন, ‘আমি আসলে পোশাক পরতেও পছন্দ করি না। ’

মোমোয়া বলেন, “আমি প্রতিদিন এটি পরেই থাকি। এটি ১৭৮০-৯০-এর ‘হাওয়াইয়ান মালো’। আমি সবচেয়ে স্বস্তি অনুভব করি এই মালোতে। আমি এটি পরে দারুণ স্বাচ্ছন্দ্যবোধ করি।”

প্রায়ই নিজের পোশাকহীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন জেসন। কিছুদিন আগেও এই তারকা নিজের ইনস্টাগ্রাম পোস্টে প্রায় নগ্ন শরীরের একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুসারীদের মাঝে হইচই ফেলে দেন।

উল্লেখ্য, জনপ্রিয় টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ দিয়ে সবার নজরে আসেন জেসন মোমোয়া। এরপর ‘অ্যাকোয়াম্যান’ তাকে বিশ্বজুড়ে তারকাখ্যাতি এনে দেয়। তার নতুন সিনেমা ‘অ্যাকোয়াম্যান : দ্য লাস্ট কিংডম’ মুক্তি পাবে ২০২৩ সালের ডিসেম্বরে।