NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

সৌদি থেকে অপরিশোধিত তেল কিনতে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ এএম

>
সৌদি থেকে অপরিশোধিত তেল কিনতে চায় বাংলাদেশ

সৌদি আরব থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তেল কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা স্মরণ করে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার সব ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ওপর জোর দেন।

প্রতিমন্ত্রী ‘রোড টু মক্কা’ উদ্যোগের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করে এবং এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের জন্য সৌদির অব্যাহত সহযোগিতা ও সমর্থন চান।

এর আগে, ঢাকা সফররত সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পরে অর্থ পরিশোধ করার শর্তে’ দেশটির কাছ থেকে তেল চান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমন্ত্রণে দুই দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাতে তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।