NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নুপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২২ এএম

>
নুপুর শর্মাকে কলকাতা পুলিশের তলব

ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মাকে তলব করেছে কলকাতা পুলিশ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে বলে সোমবার খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এতে বলা হয়েছে, জবানবন্দি রেকর্ড করার জন্য নুপুর শর্মাকে আগামী ২০ জুন সেন্ট্রাল কলকাতার নারকেলডাঙ্গা থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন।

নুপুর শর্মা উত্তর প্রদেশের জ্ঞানবাপি মসজিদ ইস্যুতে গত মাসের শেষের দিকে টেলিভিশনের এক টকশোতে মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক সহিংস বিক্ষোভ দেখা যায়।

 

সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে গত সপ্তাহে হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেলও বিতর্কিত মন্তব্যের অভিযোগে নুপুর শর্মার বিরুদ্ধে কনতাই থানায় একটি এফআইআর দায়ের করেছেন। 

বিজেপির বরখাস্তকৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দালের নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে— বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পড়েছে ভারত।

সৌদি আরব, কাতার, কুয়েত, ইরানসহ প্রায় ১৬টি দেশ বিজেপির দুই নেতার মন্তব্যের জেরে ভারতের তীব্র সমালোচনা এবং নিন্দা জানিয়েছে।