NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬ | ৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য ৮০০ কোটি ডলার জ্বালানি সহায়তার ঘোষণা ট্রাম্পের সহিংস বিক্ষোভে টালমাটাল ফ্রান্স, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল পুলিশ সাফ চ্যাম্পিয়নশিপে থাকতে পারে ভিএআর, উন্নত প্রযুক্তির বল ‘চিরকুট’ সিনেমায় মেহেদী-ঐশীর ‘রঙ্গিলা আসমান’
Logo
logo

করোনায় এক মৃত্যু, শনাক্তের হার ১ শতাংশেরও নিচে


খবর   প্রকাশিত:  ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫৫ পিএম

করোনায় এক মৃত্যু, শনাক্তের হার ১ শতাংশেরও নিচে

ঢাকা: গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪২৭ জন। একই সময়ে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৬৬ জন হয়েছে।

 

 

আজ রবিবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৪ জনের নমুনা পরীক্ষা করে এই নতুন রোগীদের শনাক্ত করা হয়। তাতে শনাক্তের হার সামান্য বেড়ে ০ দশমিক ৮৫ শতাংশ হয়েছে। আগের দিন এই হার ছিল ১ দশমিক ২০ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮৩ জন কভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।