NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

জ্বালানি, আইসিটি খাতে ব্রাজিলের বিনিয়োগের জন্য মোমেনের আহ্বান


খবর   প্রকাশিত:  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৭ এএম

>
জ্বালানি, আইসিটি খাতে ব্রাজিলের বিনিয়োগের জন্য মোমেনের আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো এবং আইসিটি খাতে বিনিয়োগের জন্য ব্রাজিলের বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে অনেক মিল রয়েছে। তবে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনও আরও বাড়তে পারে।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বৃহস্পতিবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে মোমেন ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও ‘লুলা’ দা সিলভাকে তার বিজয় লাভের জন্য অভিনন্দন এবং আগামী বছর পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করতে নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী।

বাংলাদেশকে এ অঞ্চলের বৃহত্তম উৎপাদন কেন্দ্র হিসেবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, ব্রাজিল মার্কোসুরভুক্ত দেশগুলোর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগে সহযোগিতা করবে।

তিনি বলেন, ব্রাজিল, বাংলাদেশ এবং অন্যান্য সমমনা উন্নয়নশীল দেশগুলো ভালো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তথ্য আদান-প্রদান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণের দেশগুলোর জন্য একটি সংগঠন গঠন করতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ব্রাজিল থেকে চিনি, সয়াবিন তেল এবং উন্নত জাতের দুগ্ধবতী গাভী আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফেরেস এই প্রস্তাবটি সমর্থন করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন এবং ঢাকায় দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষ বহুপাক্ষিক কনভেনশনে পারস্পরিক সহযোগিতা ও সমর্থন দেয়ার বিষয়েও আলোচনা করেছে।