NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬ | ২১ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সিরিয়ায় আসাদ আমলের রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু, ২০১৪ সালের পর প্রথম যাচাইয়ে স্বাগত জানাল জাতিসংঘ রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক মার্কিন হামলায় ৩ ইরানি সামরিক পাইলট নিহত: আইআরজিসি সুড়ঙ্গের ভেতর থেকে ভেসে আসছে আরো মানুষের কণ্ঠস্বর রেকর্ড ৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি টিজারের সমালোচনা কাটিয়ে ‘হ্যারি পটার’ ট্রেলারে মুগ্ধ ভক্তরা ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক
Logo
logo

টস জিতল ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০১:৪৪ পিএম

>
টস জিতল ইংল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।

ম্যাচের আগের পিচ রিপোর্টে পমি এমবাংওয়া জানিয়ে গেছেন, মাঠের গড় স্কোর ১৫৭ হলেও আজকের উইকেট হাই স্কোরিং। এমন এক উইকেটেই সেমিফাইনালের মতো ম্যাচে ইংলিশ অধিনায়ক জস বাটলার নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

ইংলিশদের এই সিদ্ধান্ত যে ভারতও চেয়েছিল, সেটা ভারত অধিনায়ক রোহিত শর্মার মুখ থেকেই জানা গেল। তিনি বললেন, ‘আমরা যেভাবেই হোক আগে ব্যাট করতাম। আমরা ভালো ক্রিকেট খেলেছি, আমরা সব টুর্নামেন্টে যেমন খেলি, তেমনভাবে খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে। নার্ভ ধরে রাখা এবং শেষ পর্যন্ত খেলাটি নেওয়া গুরুত্বপূর্ণ।

‘আমরা সাম্প্রতিক বছরগুলিতে এই ছেলেদের নিয়েই খেলেছি এবং আমরা জানি তাদের কী শক্তি-দুর্বলতা রয়েছে। এটা কাজে লাগানো গুরুত্বপূর্ণ। শান্ত থাকা এবং নিজেদের পরিকল্পনায় স্থির থাকাটা গুরুত্বপূর্ণ।’

ভারত একাদশ:
কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।
ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ।