NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

চোটে বিশ্বকাপ শেষ মেসির সতীর্থের


খবর   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৪, ০৩:২৫ এএম

>
চোটে বিশ্বকাপ শেষ মেসির সতীর্থের

২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর দিন দশেক। যদিও এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ শুরুর আগেই এবার ছিটকে গেলেন লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ জিওভান্নি লো সেলসোও। এর আগে চোটে পড়ে বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু বাদ পড়েন দল থেকে।

সবশেষ চোটে পড়া টটেনহামের এই মিডফিল্ডার জিওভান্নি চোটে পড়েছেন হ্যামস্ট্রিংয়ের। গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। আর এই চোটের কবলে পড়ে এবারের বিশ্বকাপ থেকে কেড়ে নিলো এই আর্জেন্টাইন তারকাকে।

জিওভান্নি শুধু যে ক্লাব ফুটবলেই দারুণ নয়, আর্জেন্টিনার জার্সিতেও শেষ কয়েক বছর ধরে নিয়মিত মুখ ছিলেন । গেল বছর আলবিসেলিস্তিদের হয়ে কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও তিনি। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও একাদশে ছিলেন লো সেলসো।