NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

কাতারকে বিশ্বকাপের আয়োজক বানানো ভুল ছিল: ব্লাটার


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ এএম

>
কাতারকে বিশ্বকাপের আয়োজক বানানো ভুল ছিল: ব্লাটার

প্রথমবারের মতো মধ্যেপ্রাচ্যের দেশ হিসেবে এবার ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কাতার। আর মাত্র ১২ দিন পরেই স্বাগতিকদের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্ব আসরের। গ্রেটেস্ট শো অন আর্থখ্যাত এ ক্রীড়াযজ্ঞকে সামনে রেখে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু এর মধ্যেই বোমা ফাটালেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। 

২০১০ সালে ফিফার কার্যনির্বাহী কমিটির সদস্যদের ভোটাভুটিতে বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়ে কাতার। সে সময় ফিফার সভাপতি ছিলেন সেপ ব্লাটার। এরপর কেটে গেছে ১২ বছর। সেপ ব্লাটারকে সরিয়ে এসেছে ফিফার নতুন প্রেসিডেন্টও। দীর্ঘ সময়ে কাতারের বিশ্বকাপ নিয়ে তেমন কোনো বিরূপ মন্তব্য ছিল না ব্লাটারেরও। কিন্তু মঙ্গলবার হঠাত করেই এক উস্কানিমূলক কথা বলে ফেললেন ৮৬ বছর বয়সী ব্লাটার।

ব্লাটারের মতে, কাতারকে বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে নির্বাচন করাটা ভুল সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপ ফুটবল আয়োজনের যোগ্য দেশ কাতার নয় বলে মন্তব্য করেন তিনি। এছাড়া কাতারে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা করছেন সাবেক ফিফা প্রেসিডেন্ট। 

সুইস সংবাদপত্র টেজেস আনজেইগারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওই সময় আমরা এই ব্যাপারে সম্মতিতে পৌঁছেছিলাম রাশিয়ায় ২০১৮ ও যুক্তরাষ্ট্রে ২০২২ বিশ্বকাপ আয়োজন করবে। কাতার খুব ছোট দেশ। ফুটবল বিশ্বকাপ তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়।’

তবে দোষের দায়ভার আবার নিজের কাঁধেই নিয়েছেন ব্লাটার, ‘এটা খুবই বাজে সিদ্ধান্ত ছিল এবং তৎকালীন প্রেসিডেন্ট থাকায় দায়ভারটাও আমিই নিচ্ছি।’

আগামী ২০ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে কাতারের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ। ৩২ দলের এ বিশ্ব আসরের পর্দা নামবে ডিসেম্বরের ১৮ তারিখ।