NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

রহস্য ও রোমাঞ্চ নিয়ে ফিরছেন মিমি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৪:৪২ এএম

>
রহস্য ও রোমাঞ্চ নিয়ে ফিরছেন মিমি

রহস্য ও রোমাঞ্চ নিয়ে বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অরিন্দম শীলের পরিচালনায় ‘খেলা যখন’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনেকদিন ধরেই এই ছবির অপেক্ষায় ছিলেন দর্শকরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হলো ছবির পোস্টার।

এসভিএফ, ক্যামেলিয়া প্রোডাকশন ও রাজপ্রতীম ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি হয়েছে ‘খেলা যখন’। ছবিতে উর্মির ভূমিকায় অভিনয় করছেন মিমি। কাহিনী অনুযায়ী নিজের পরিচয়ের খোঁজে বিভিন্ন বিপত্তির মুখে পড়তে হয় উর্মিকে। একের পর এক রহস্যের মুখোমুখি হয় সে। রহস্যের এই জাল কি কাটতে পারবেন উর্মি? প্রশ্নের উত্তর জানা যাবে ২ ডিসেম্বর। সেদিনই মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবিতে মিমির পাশাপাশি দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। দর্শকদের কাছে এ যেন ঠিক ‘গানের ওপারে’ ধারাবাহিকের রিইউনিয়ন। সেখান থেকেই দুই তারকার অভিনয় জীবনের পাঠ শুরু। তারপর অবশ্য ‘বাপি বাড়ি যা’ ও ‘ক্রিসক্রস’ ছবিতে দেখা গিয়েছিল মিমি ও অর্জুন জুটিকে। এবার ‘খেলা যখন’ সিনেমার পোস্টারে বেশ অ্যাকশনের মেজাজেই দেখা যাচ্ছে জনপ্রিয় এই জুটিকে।

মিমি-অর্জুন ছাড়াও সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অলকানন্দা রায়, বরুণ চন্দ রয়েছেন ছবিতে। ছবির সংগীতের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। 

এর আগে ২০২১ সালে ছবির শুটিং নিয়ে জানাতে গিয়ে মিমি বলেছিলেন, ‘তিন বছর আগেই এই ছবি তৈরির কথা ছিল। তবে নানা কারণে শুটিং পিছিয়ে যাচ্ছিল। তবে এবার শুটিং শুরু হওয়ার খবর পেয়ে সত্যি আনন্দ লাগছে। ফের অর্জুনের সঙ্গে কাজ করব, এটা ভেবেও আলাদা আনন্দ হচ্ছে।’