NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক ডাক্তার দেখানো উচিত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫৮ এএম

>
বাংলাদেশের খেলোয়াড়দের মানসিক ডাক্তার দেখানো উচিত

গত রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শেষ চারের ভালো সম্ভাবনাই ছিল। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নবম দল হয়ে। 

এই ম্যাচটা সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আকরামও দেখেছেন। এরপর তার মনে হয়েছে, তিনি অধিনায়ক বা কোচ হলে বাংলাদেশ দলের সবাইকে ধরে ধরে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে যেতেন।

 

মূলত ওপেনার নাজমুল হোসেনের ব্যাটিং অ্যাপ্রোচই এই ভাবনা উঁকি দিয়েছে তার মগজে। পাকিস্তানের বিপক্ষে নাজমুল হোসেন ফিফটি পেয়েছিলেন ৪৬ বল খেলে। কিন্তু যখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তাকে, তখনই তিনি আউট হয়েছেন অদ্ভুত এক শট খেলে। 

‘বাংলাদেশের নিজেদেরই দোষ দেওয়া প্রয়োজন, এটা উচিতও। আমি যদি বাংলাদেশ দলের কোচ অথবা অধিনায়ক হতাম, তাহলে আমি এই বিষয়টা নিশ্চিত করতাম, যেন সব খেলোয়াড় মানসিক ডাক্তারের কাছে যায়। কারণ এক পর্যায়ে শান্ত ৫৪ রানে ব্যাট করছিল, দুই উইকেট খুইয়ে তাদের সংগ্রহ ছিল ৭৩ রান, আমার মনে হচ্ছিল তারা অন্তত ১৬০ করবেই। কিন্তু এপর শান্ত উইকেট ছেড়ে বেরিয়ে এসে ইফতিখার একটা বলে অদ্ভুতভাবে শট খেলতে গেল, আর বোল্ড হলো। যদি আপনি সিঙ্গেল নিতে থাকতেন, তাহলে অনায়াসে ১৫৫ হয়েই যেত।’ – এ স্পোর্টসের দ্য প্যাভিলিয়ন অনুষ্ঠানে এমন কথাই বলেন আকরাম।

 

আকরামের মনে হয়েছে, বাস্তবসম্মত ব্যাটিং করেনি বাংলাদেশ। প্রতিপক্ষের সেরা বোলারকে বড় শট খেলে বশে আনতে চেয়েছিল দলটি। আকরামের অভিমত, বড় শটে মনোযোগ না দিয়ে শুধু সিঙ্গেল-ডাবলসে ভরসা করতে পারলেই দলের অবস্থানটা আরও ভালো হতো।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আপনি যখন দেখবেন একজন বোলার বল করতে আসছেন, আর তার অধিনায়ক তাকে উইকেট তুলে নেওয়ার দায়িত্ব দিয়ে রেখেছেন, তখন আপনি বড় শট খেলবেন না। আপনি স্ট্রাইক রোটেট করবেন সে ওভারে, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা আগে থেকেই ঠিক করে রেখেছিল তাকে মারবেই, শাহিনকে মারবেই।’