NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

এবার হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২১ পিএম

>
এবার হিন্দি ওয়েব সিরিজে পা রাখছেন মিমি

এবার হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলিউডের জনপ্রিয় পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানির নতুন ওয়েব সিরিজেই অভিনয় করবেন মিমি। তবে শুধু মিমি নয়, এই ওয়েব সিরিজে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অদিতি রাও হায়দরিকে।

বছরের শুরুতে ফিল্ম ফেয়ারের অনুষ্ঠানে প্রসেনজিতের পাশে দেখা গিয়েছিল মিমিকেও। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল মিমির বলিউড যাত্রা নিয়ে।

মিমি জানিয়েছেন, হ্যাঁ, আমি হিন্দি ওটিটিতে অভিনয় করতে চলেছি। শিগগিরই এই সিরিজের শুটিং শুরু হবে। আপাতত এর থেকে বেশি কিছু বলতে চাই না। কারণ চুক্তিপত্রে সই করা হয়েছে।

স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাইমা সেন, শাশ্বত চট্টোপাধ্যায়সহ টলিউডের বহু অভিনেতাকেই হিন্দি ওয়েব সিরিজে দেখা গেছে। আবির চট্টোপাধ্যায়ও সদ্য ওটিটিতে পা রেখেছেন ‘অবরোধ’ সিরিজ থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন মিমি।

প্রসঙ্গত, ‘পোস্ত’ সিনেমার হিন্দি রিমেক তৈরি হবে। আর এ ছবির মাধ্যমেই বলিউডে ইনিংস শুরু করতে চলেছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।