NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

নকআউটে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল, পিএসজির সামনে বায়ার্ন


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:১৫ এএম

>
নকআউটে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল, পিএসজির সামনে বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল লিভারপুল। জার্গেন ক্লপের সেই দলের সামনে আবারও এসেছে রিয়াল পরীক্ষা। কিন্তু এবার আর ফাইনাল নয়, শেষ ষোলতেই কঠিন এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অল রেডদের। 

কঠিন প্রতিপক্ষ পেয়েছে মেসি-নেইমারের পিএসজিও। তবে শক্তিশালী বায়ার্ন মিউনিখের বিপক্ষ প্রতিশোধের ব্যাপারটা থাকবে তাদের মধ্যেও। ২০২০ সালের ফাইনালে পিএসজিকে হারিয়েই তো ট্রফি ঘরে তুলেছিল বায়ার্ন। সোমবার সুইজারল্যান্ডের নিয়নে ২০২২-২৩ আসরের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়।

ড্রয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হিসেবে থাকছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ। উত্তেজনাপূর্ণ ম্যাচ হতে পারে এসি মিলান ও টটেনহ্যাম হটস্পারের মধ্যে। কারণ শক্তির বিচারে দুইদলই আছে বেশ কাছাকাছি।

 শক্ত প্রতিপক্ষ পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। টমাস টুখেলের শিষ্যদের খেলতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। এছাড়া নকআউটে ইন্টার মিলান খেলবে পোর্তোর বিপক্ষে আর নাপোলির প্রতিপক্ষ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-নাপোলি।

বিশ্বকাপ বিরতি শেষে শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির ১৪,১৫,২১ ও ২২ তারিখ। দ্বিতীয় লেগের খেলা হবে মার্চের ৭,৮,১৪ ও ১৫ তারিখ। ১০ জুন ইস্তাম্বুলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

এক নজরে নক আউটের ম্যাচগুলো-

লাইপজিগ-ম্যানচেস্টার সিটি

ক্লাব ব্রুজ-বেনফিকা

লিভারপুল-রিয়াল মাদ্রিদ

এসি মিলান-টটেনহ্যাম হটস্পার

আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-নাপোলি

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি

ইন্টার মিলান-পোর্তো

পিএসজি-বায়ার্ন মিউনিখ