NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

পেনসিলভানিয়ায় একসঙ্গে প্রচারে নেমেছেন ওবামা-বাইডেন


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৫, ০৬:০১ এএম

পেনসিলভানিয়ায় একসঙ্গে প্রচারে নেমেছেন ওবামা-বাইডেন

আর্ন্তজাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় একসঙ্গে নির্বাচনী প্রচারে নেমেছেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভানিয়া। সেখানে হাজির হয়ে বাইনে ও বারাক ওবামা নির্বাচনকে গণতন্ত্র রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে দেশটির সুরক্ষা ও নিরাপত্তার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

 

 

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪২৫ আসনের সবগুলোতেই প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে।

পেনসিলভানিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের হওয়ার আভাস পাওয়া যাচ্ছে বৈশ্বিক গণমাধ্যমের খবরে। নির্বাচনের আগে দুই সাবেক প্রেসিডেন্ট এবং 
 বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের উপস্থিতি ওই অঙ্গরাজ্যের গুরুত্বের ইঙ্গিত দেয়।

২০১৬ সালে পেনসিলভানিয়ায় জিতে প্রেসিডেন্ট হওয়ার পথ সহজ হয়েছিল ট্রাম্পের। এরপর ২০২০ সালের নির্বাচনে জো বাইডেন সেখানে জয় পান।  

ফিলাডেলফিয়ায় শনিবার বক্তব্য দেওয়ার সময় বাইডেন সতর্ক করে বলেছেন, হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার অর্থ গর্ভপাতের অধিকারে আরো বিধিনিষেধ এবং জনস্বাস্থ্য পরিষেবাতেও কাটছাঁট হবে।

এদিকে ইরানকে মুক্ত করার অঙ্গীকার করেছেন বাইডেনর। তিনি বলেছেন, ইরানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা বিক্ষোভকারীরা খুব শিগগিরিই নিজেদের মুক্ত করতে সফল হবে। ক্যালিফোর্নিয়ায় এক প্রচার সমাবেশে গত বৃহস্পতিবার বাইডেন বলেছেন, চিন্তা করবেন না। আমরা ইরানকে মুক্ত করব। তারা খুব শিগগিরই নিজেরা নিজেদের স্বাধীন করবে।

সান ডিয়াগোর কাছে মিরাকোস্টা কলেজের ওই সমাবেশস্থলে তখন ইরানে বিক্ষোভের সমর্থনে ব্যানার নিয়ে উপস্থিত ছিল বহু মানুষ। তাদের হাতে ধরা ছিল ‘ইরানকে মুক্ত কর’ লেখা প্ল্যাকার্ড।

এর প্রেক্ষাপটেই বাইডেন ইরানকে মুক্ত করার অঙ্গীকার করেন। তবে এজন্য তিনি বাড়তি কী ব্যবস্থা নেবেন সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

সূত্র: বিবিসি।