NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

উজবেকিস্তানে জাতীয় সংবিধান দিবস উদযাপন


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম

>
উজবেকিস্তানে জাতীয় সংবিধান দিবস উদযাপন

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) তাসখন্দের বাংলাদেশ দূতাবাসে দিবস‌টি উদযাপন করা হয়।

দিবস‌টি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তারা জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহণ করে বাংলাদেশের সংবিধান প্রণয়নের গৌরবোজ্জ্বল ইতিহাসের উপর আলোকপাত করেন। 

উজবেকিস্তানে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও সংবিধান প্রণয়নে তার অসামান্য অবদানের কথা পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

রাষ্ট্রদূত ব‌লেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় স্বাধীনতার পর খুব কম সময়ের মধ্যে জনপ্রতিনিধিদের মধ্যে আলোচনা ও তাদের মতামতের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান রচনা করা সম্ভব হয়েছিল।