NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

বিশ্বকাপে ‘৫’ বলের ওভার


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ১০:০৮ পিএম

>
বিশ্বকাপে ‘৫’ বলের ওভার

অ্যাডিলেডে ওভালে শুক্রবার সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। হারলেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, এমন সমীকরণের ম্যাচে আজ আফগানদের ৪ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তবে জিতেই যে সেরা চার নিশ্চিত হলো ম্যাক্সওয়েল-কামিন্সদের এমনটাও নয়, আগামীকাল ইংল্যান্ড জিতলে এখনো ছিটকে যাওয়ার সুযোগ রয়েছে অজিদের।

মাঠের খেলায় শুক্রবার রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। পেন্ডুলামের মতো ম্যাচ দুলেছে দুইদিকে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের ফেরে ৪ রানে আটকে যায় মোহাম্মদ নবির দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠের খেলা যতোটা রোমাঞ্চ ছড়িয়েছে তার চেয়েও বেশি চমকে দিয়েছে আম্পায়ারের এক সিদ্ধান্ত।

অস্ট্রেলিয়ার ইনিংসের ৪র্থ ওভারে ৫ বলেই ওভার শেষ করে দেন দুই আম্পায়ার। অর্থাৎ এক বল কম করিয়েই ওভারের সমাপ্তি ঘোষণা করেন অনফিল্ডে থাকা দুই আম্পায়ার। আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের ওভারে ঘটে এ ঘটনা। অস্ট্রেলিয়ার হয়ে তখন ব্যাটিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।

মাঠের দুই আম্পায়ারের পাশাপাশি এমন বড় একটি ভুল টিভি আম্পায়ারের দৃষ্টিতেও আসেনি। যা ক্রিকেট ইতিহাসে ভিন্ন এক উদাহরণ সৃষ্টি করেছে। এর আগে আম্পায়ারদের ভুলে ৭ বলের ওভার দেখলেও এই প্রথম ৫ বলে ওভার দেখল ক্রিকেট বিশ্ব। 

অ্যাডিলেডে ওভালে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি আজ পরিচালনা করেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন শ্রীলঙ্কার রঞ্জন মাধুগালে। ৪ জন আম্পায়ার ও একজন রেফারির কারো চোখেই আসেনি বিষয়টি।