NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

বেবি বাম্পের ‘বোল্ড’ ছবি দিয়ে সমালোচনার মুখে বিপাশা


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৫, ০৬:১৮ এএম

বেবি বাম্পের ‘বোল্ড’ ছবি দিয়ে সমালোচনার মুখে বিপাশা

বিনোদন ডেস্ক: বিয়ের অর্ধযুগ পর মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। আপাতত সন্তান আগমনের অপেক্ষায় দিন কাটছে বিপাশা-করণ সিং গ্রোভার দম্পতির। আড়াই মাস আগে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন বিপাশা। সে ছবি নিয়ে বেশ চর্চা হয়েছে নেটদুনিয়ায়। ফের বেবি বাম্পের ‘বোল্ড’ ছবি প্রকাশ করলেন এই নায়িকা।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বিপাশা তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। তাতে দেখা যায়, সোনালি রঙের একটি ঢিলেঢালা পোশাক পরে আছেন বিপাশা। খোলামেলা পোশাক হওয়ায় স্পষ্ট তার বেবি বাম্প। ছবির ক্যাপশনে লিখেছেন—‘সবসময় নিজেকে ভালোবাসুন। যে শরীরে আপনার বাস তাকে ভালোবাসুন।’

 

ছবিটি প্রকাশের পর শোবিজ অঙ্গনের অনেকে তার সুস্বাস্থ্য কামনা করেছেন। তবে নেটিজেনদের অনেকে হবু মা বিপাশাকে বোল্ড লুকে দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘পর্নোগ্রাফির মতো ফটোশুট।’ আরেকজন লিখেছেন, ‘একটু তো লজ্জা রাখো।’ অন্যজন লিখেছেন, ‘লজ্জাহীন নারী।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেনট বক্সে।

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করণের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি।