NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

মশা নিধনে কথা কম বলে কাজ করার অনুরোধ


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম

>
মশা নিধনে কথা কম বলে কাজ করার অনুরোধ

চলতি বছরে এখন পর্যন্ত (৩ নভেম্বর) দেশে ২৪ হাজার ৭৯২ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫১৭ জন। তাই দ্রুত মশা নিধনে সংশ্লিষ্টদের কথা কম বলে কাজ করার অনুরোধ জানিয়েছেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমেন মেহেদী।

শুক্রবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজিত এক ‘মশারি প্রতিবাদ’ থেকে এ অনুরোধ জানানো হয়। এসময় সড়কে মশারি টানিয়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদে মোমেন মেহেদী বলেন, এমন অনেক এলাকা আছে, যেখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা পাওয়ার কোন সুবিধা নেই। বিশেষ করে উপজেলাগুলোতে। সেখানে একজন চিকিৎসকের বিপরীতে ৫০ থেকে ৬০ হাজার রোগী থাকেন। এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উচিত সমস্যা সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসাধিকার রক্ষা করা। তা নাহলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তর-উপদপ্তর ক্রমানুসারে ঘেরাও কর্মসূচি গ্রহণ করব।

প্রতিবাদ সমাবেশে থেকে মেয়র, সচিব ও মন্ত্রীদের অনুরোধ জানিয়ে বলা হয়, ড্রেনেজ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন, ডাস্টবিনসহ যেখানে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়, এমন জায়গাগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে; প্রতিদিন মনিটরিং টিমের মাধ্যমে শহর-নগর বন্দর-হাট-বাজার প্রতিটি স্থানে নিয়মিত মশক নিধন স্প্রে বা ফগিং করা; ডেঙ্গু আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশেষ সেবা চালু করা; ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট নয়; হাসপাতাল স্থাপন করতে হবে; টাকা অপচয় না করে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বাংলাদেশ সরকারের সামাজিকমাধ্যম ব্যবহার করে জনগণকে সচেতন করতে হবে।

সমাবেশ আরও উপস্থিত ছিলেন- নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।