NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করতে চান না সিইসি


খবর   প্রকাশিত:  ১০ অক্টোবর, ২০২৪, ০৪:২৮ এএম

>
খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করতে চান না সিইসি

খালেদা জিয়াকে নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণে আইনি বাধ্যবাধকতা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। আমরা ওই বিষয়ে এখনো কিছুই জানি না।

বুধবার (২ নভেম্বর) বিকেলে স্থানীয় সরকারের নির্বাচনের মনিটরিং সেল পরিদর্শনে যান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, যিনি (নির্বাচনে) দাঁড়াবেন, তাকে আমরা আইনিভাবে দেখব। আমাদের তো কিছু আইনি কাঠামো আছে। আপনি দাঁড়াতে চাইলে আপনাকে সে মেট্রিক্সের মধ্যে ফিটিং করতে হবে। ওইদিক থেকে অবস্থানটা কি হবে, আমরা এখনো জানি না। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। মনোনয়নপত্র দাখিল করলে তখন সেটা দেখা যাবে। আমরা বলেছি যে, আইনানুগভাবে পরীক্ষা করে দেখব।  

সিইসি বলেন, সহিংসতা, উচ্ছৃঙ্খলতা বা ভোটচুরি বা কারচুপি-  এ ধরনের কোনো দৃশ্য আজকের নির্বাচনে আমরা দেখিনি। এ ধরনের কোনো অভিযোগও পাইনি। সিসি ক্যামেরার মাধ্যমে আমরা এখানে চারটি পৌরসভার ভোট মনিটরিং করেছি।

মুন্সিগঞ্জের ঘটনার বিষয়টি সামনে আনলে তিনি বলেন, সেটা কেন্দ্র থেকে বেশ দূরে। ওটা কী, আমরা জানি না। আমাদের নির্বাচন কেন্দ্রে ও ভোটের এলাকায় কোনোরকম উচ্ছৃঙ্খলতা আমরা পাইনি। প্রচুর লোক দাঁড়ানো, তারা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। আমার কাছে মনে হচ্ছে, এটা একটা সংস্কৃতি যে, ভোটাররা সংযমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে অনেক সময় দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এটি একটি শুভ লক্ষণ। যদি ধরে রাখা যায়, আগামীতেও তাদের এনকারেজ করা যায়, তারা ভোট দিতে যাবেন। ভোটের পরিবেশ আছে। এটিই আমাদের উদ্দেশ্য।

সিইসি বলেন, ফরিদপুর-২ আসনের ভোটও আমরা মনিটর করব। গাইবান্ধার প্রতিবেদন দুদিন হলো পেয়েছি। তা নিয়ে আমরা বসতে পারিনি। কাজেই কিছুই এখনো বলতে পারব না। এটি আলাদা করে দেখতে হবে। পরে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে। তারপর সবাইকে জানাতে পারব।