NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

টুইটারে ছড়িয়ে পড়েছে ‘ট্রাম্প মৃত’ হ্যাশট্যাগ


খবর   প্রকাশিত:  ৩০ অক্টোবর, ২০২৪, ০৮:২১ এএম

>
টুইটারে ছড়িয়ে পড়েছে ‘ট্রাম্প মৃত’ হ্যাশট্যাগ

সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত্যুর গুজব ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ‘ট্রাম্পমৃত’ (ট্রাম্পইজডেড) নামের একটি হ্যাশট্যাগ।

মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে সৌদি দৈনিক অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ১ নভেম্বর থেকে এ পর্যন্ত টুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ১৬ হাজার ৭শ’রও বেশি ব্যবহারকারী।

এর আগে ১ নভেম্বর টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ বাসভবনে মারা গেছেন’ শিরোনামে একটি ভুয়া সংবাদ ছড়িয়ে ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই এই হ্যাশট্যাগ দেখা যাচ্ছে এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমে।

সম্প্রতি টুইটারের মালিকানা বদল হয়েছে। প্রায় ৬ মাস নানা নাটকীয়তার পর গত ২৭ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে এই প্ল্যাটফরমটি কিনে নেন বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলা এবং স্যাটেলাইট ও মহাকাশের যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি স্পেস এক্সের মালিক ইলন মাস্ক।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটার কেনার পরই ঘোষণা দিয়েছিলেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমটিকে তিনি ‘মত প্রকাশের স্বাধীনতার স্বর্গ’ হিসেবে গড়ে তুলতে চান।

টুইটারের সঙ্গে অবশ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে বেশ তিক্ত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে যখন দিনের পর দিন বিভিন্ন বিতর্কিত টুইট করছিলেন ট্রাম্প, তখন থেকেই শুরু এই তিক্ততার।

এই তিক্ততা চরম পর্যায়ে পৌঁছায় ২০২১ সালের ৬ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সেদিন নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে স্বীকৃতি দিতে বিশেষ অধিবেশনের সূচি ছিল।

অধিবেশন শুরুর কয়েক ঘণ্টা আগে তা ভণ্ডুল করে দিতে নিজের ভক্ত-সমর্থকদের আহ্বান জানিয়ে টুইট করেছিলেন ট্রাম্প। তার সেই টুইটে সাড়া দিয়ে কয়েক হাজার উন্মত্ত ট্রাম্প সমর্থক সেদিন অধিবেশন চলাকালে হামলা করেন ক্যাপিটল হিলে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন নিহত হন।

এই ঘটনার পরই ট্রাম্পের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট ‘অ্যাট রিয়েল ডোনাল্ড ট্রাম্প’ বাতিলসহ তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করে টুইটার কর্তৃপক্ষ।

গত ১০ বছরের বেশি সময় ধরে প্রচলিত গণমাধ্যম এড়িয়ে সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করে আসছিলেন  ট্রাম্প। টুইটারে প্রায় ৯ কোটি অনুসারী ছিল সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য দমে যাননি। চলতি বছর ফেব্রুয়ারিতেই তিনি আনেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’।