NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও : শাহরুখ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

>
ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও : শাহরুখ

আজ (২ নভেম্বর) বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। ঘোষণা ছিল, জন্মদিনে ‘পাঠান’ লুকে ধরা দেবেন তিনি— হলোও তাই। দিনটিতে ভক্ত-অনুসারীদের চমকে দিতে উপহার হিসেবে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে অন্তর্জালে প্রকাশ করা হয় ‘পাঠান’-এর টিজার। এতে ভয়ঙ্কর মারদাঙ্গা রূপে ধরা দিলেন কিং খান।

‘ঝড় আসছে, সিটবেল্ট বেঁধে নাও’— শাহরুখের মুখে এই সংলাপই বলে দেয় কী ঘটতে চলেছে তার নতুন সিনেমাতে! প্রেক্ষাগৃহে ঝড় বইয়ে দেওয়ার আগাম বার্তাই যেন দিয়ে রাখলেন বলিউড বাদশাহ। সাম্প্রতিককালে এমনিতেই বক্স অফিসে বাজে অবস্থা পার করছে বলিউড। তারই যেন ইঙ্গিত দিলেন শাহরুখ।   

কেমন ছিল কিং খানের ‘পাঠান’ ঝলক? এককথায় বললে, দীর্ঘদিন পর রাজার রাজকীয় প্রত্যাবর্তন ঘটল!  টিজারে দেখা যায়, তিন বছর আগে কোনো এক অভিযানে ধরা পড়েন গুপ্তচর পাঠান। সেখানে তারওপর অমানবিক নির্যাতন করা হয়। পাঠান বেঁচে আছে না-কি মরে গেছে জানে না কেউই। এরপর ‘বেঁচে আছি’ সংলাপে শুরু হয় শাহরুখের ‘পাঠান’ ঝলক। টিজার জুড়ে ভয়ঙ্কর অ্যাকশন অবতারে ধরা দেন তিনি। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামেরও দেখা মেলে।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় সিনেমাটি আগামী বছর ২৫ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। হিন্দির পাশাপাশি এটি তামিল, তেলেগু ভাষায়ও মুক্তি পাবে।

উল্লেখ্য, ‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।