NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

খেলাধুলার উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেলেন ডিএনসিসি মেয়র


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০৪:১২ এএম

>
খেলাধুলার উন্নয়নে অবদান রাখায় সম্মাননা পেলেন ডিএনসিসি মেয়র

ভলিবল খেলার উন্নয়ন ও অলিম্পিক আন্দোলনে অসামান্য অবদান রাখায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামকে সম্মাননা দিয়েছে কিরগিজিস্তান। কিরগিজিস্তানের জাতীয় অলিম্পিক কমিটির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। 

মঙ্গলবার (১ নভেম্বর) গুলশানে ডিএনসিসির প্রধান কার্যালয়ে কিরগিজিস্তানের একজন প্রতিনিধি এসে মেয়রের হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।

মেয়র আতিকুল ইসলাম এ সময় কিরগিজিস্তান অলিম্পিক কমিটিকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার একটি বৈশ্বিক রূপ আছে। এটি আমাদের একই ছাতার নিচে কাজ করার সুযোগ করে দেয়। পৃথিবীর সব প্রান্তেই একই নিয়মে খেলা হয় এবং এ সময় কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না।

ডিএনসিসি মেয়র আরও বলেন, পৃথিবীজুড়ে যে হানাহানি চলমান তা কেবল খেলাধুলার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব। কোথাও কোনো হানাহানি হবে না বরং আমাদের মাঝে জাতি ও দেশগত সম্প্রীতি বাড়বে।

উল্লেখ্য, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি এবং এশিয়ান ভলিবল কনফেডারেশনের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের সদস্য।