NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

জটিল সমীকরণে গ্রুপ-১ : অস্ট্রেলিয়াকে বিপদে ফেলল ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৩, ১২:০১ পিএম

জটিল সমীকরণে গ্রুপ-১ : অস্ট্রেলিয়াকে বিপদে ফেলল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: সেই ২০১৯ বিশ্বকাপ ফাইনালের পর থেকে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ওই ওয়ানডে বিশ্বকাপে আইসিসির অদ্ভুত এবং বিতর্কিত আইনে রানার্স-আপ হয়েছিল নিউজিল্যান্ড। আজ সেই নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়েই গ্রুপ-১ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই জমিয়ে দিল ইংলিশরা। আজকের ম্যাচটি হারলেই তারা বিশ্বকাপ থেকে ছিটকে যেত।

 

 

ইংলিশদের জয়ে গ্রুপ-১-এ শীর্ষ তিন দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ৫ করে। আজ হেরে গিয়েও রান রেটে এগিয়ে শীর্ষে নিউজিল্যান্ড (রান রেট ২.২৩৩)। দুই নম্বরে উঠে এসেছে ইংল্যান্ড (রান রেট ০.৫৪৭)। আর রান রেট কম হওয়ায় তিন নম্বরে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট নিয়ে চারে, ৩ পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড পাঁচে আছে। ২ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা আফগানিস্তান এরই মধ্যে সেমির লড়াই থেকে ছিটকে গেছে।

গ্রুপ-১-এর প্রথম তিন দলের এখন একটি করে ম্যাচ বাকি আছে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। অর্থাৎ তিনটি দলই খেলবে অপেক্ষাকৃত কম শক্তিধর দলগুলোর বিপক্ষে। কিন্তু চাপ বেশি থাকবে অস্ট্রেলিয়ার ওপর। শেষ ম্যাচে তাদের জিততেই হবে, সেইসঙ্গে রান রেট (বর্তমানে -০.৩০৪) বাড়িয়ে নিতে হলে জয় হতে হবে বড় ব্যবধানে।