NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ০৮:১৭ এএম

>
বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী বছরের শুরুর দিকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরে আসছেন।  ২০২৩ সালের শুরুর দিকে তিনি বাংলাদেশ সফর করবেন। যা দুদেশের সম্পর্ক বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ও সৌদি আরব যৌথ কমিশনের ১৪তম সভা অনুষ্ঠিত হয়। রিয়াদের ডিজিটাল সিটিতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে ৩০-৩১ অক্টোবর তারিখে দুই দিনব্যাপী যৌথ কমিশনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডি সচিব শরিফা খান। সৌদি পক্ষে নেতৃত্ব দেন সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আব্দুল্লাহ বিন নাসের বিন মোহাম্মদ আবুথনাইন।

সভায় জ্বালানি সহযোগিতা বৃদ্ধিতে সৌদি আরব ও বাংলাদেশ একটি টাস্কফোর্স গঠনে সম্মত হয়। জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে দুই দেশের সুবিধাজনক সময়ে নিয়মিত সভা করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি জরুরি ভিত্তিতে বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ ও ইস্টার্ন রিফাইনারি ইউনিট দুই প্রকল্পে সৌদি বিনিয়োগের জন্য বাংলাদেশ অনুরোধ জানালে দেশটি সহযোগিতার আশ্বাস দেয়।

এছাড়া সৌদি আকওয়া পাওয়ার বাংলাদেশে ১ হাজার মেগাওয়াট সোলার পাওয়ার ও ৭৩০ মেগাওয়াটের গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়ে আলোচনা হয়।

সভায় দুই দেশের নৌ পেশাজীবীদের মধ্যে নিয়োগ, প্রশিক্ষণসহ অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সৌদির যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এবং সৌদির পক্ষে মেরিটাইম ট্রান্সপোর্টের ডেপুটি আব্দুল রহমান এম আল থুনায়েন স্মারকে স্বাক্ষর করেন।