NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

জন্মদিনে শাহরুখের জোড়া ধামাকা!


খবর   প্রকাশিত:  ২৬ অক্টোবর, ২০২৪, ০১:০০ পিএম

>
জন্মদিনে শাহরুখের জোড়া ধামাকা!

আর মাত্র দু-দিন পর বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। এ বছর শাহরুখের জন্মদিনটা স্মরণীয় করে তুলতে কোনো কমতি রাখতে চায় না যশরাজ ফিল্মস। তাই তো জন্মদিনে ‘পাঠান’ হয়ে সামনে আসবেন শাহরুখ। হ্যাঁ, এইদিন অর্থাৎ আগামী ২ নভেম্বর মুক্তি পাবে শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’-এর টিজার। তবে চমকের শেষ এটাই নয়। এদিন ২৭ বছর আগের নস্টালজিয়াকে ফিরিয়ে আনতেও প্রস্তুত তারা।

‘পাঠান’ প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখের বন্ধু আদিত্য চোপড়ার সংস্থা যশরাজ ফিল্মস। শাহরুখের সঙ্গে যশরাজের সম্পর্ক ক্যারিয়ারের শুরুর দিন থেকে। যশ চোপড়া শাহরুখকে পুত্র স্নেহে দীর্ঘদিন আগলে রেখেছিলেন। শাহরুখের জন্মদিনটা অভিনেতা এবং গুণমুগ্ধদের কাছে স্মরণীয় করে রাখতে ফের একবার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ রিলিজ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। জানা গেছে, ২ নভেম্বর নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রায় ২৭ বছর যাবৎ মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। আগামী ২ নভেম্বর দেশের বেশ কিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি। ইতিমধ্যেই অনলাইনে টিকিট বুকিং শুরু হয়েছে।

‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে বড় পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।