NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
Logo
logo

তিন বছর পর ভারতে ‘দেশি গার্ল’, সঙ্গে মালতী!


খবর   প্রকাশিত:  ১১ জুন, ২০২৪, ১১:০৬ এএম

>
তিন বছর পর ভারতে ‘দেশি গার্ল’, সঙ্গে মালতী!

প্রায় ৩ বছর পর ভারতে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে তার আর নিক জোনাসের মেয়ে মালতী মেরি জোনসের এটাই হবে প্রথম মায়ের দেশে আসা। ইনস্টাগ্রাম স্টোরিতে মনের মধ্যে চলতে থাকা এই উত্তেজান ভাগ করে নিলেন নিক-ঘরণী। দিলেন বোর্ডিং পাসের ছবি। দেশের মেয়ে দেশে ফিরছেন, এ কম আনন্দের কথা!

বিয়ের পর আর সেভাবে আসা হয়নি দেশি গার্লের। সেই সুখবর নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, অবশেষে বাড়ি যাচ্ছি। প্রায় তিন বছর পর। বাড়ির নামেই আবেগপ্রবণ প্রিয়াঙ্কা।

এইপ্রথম কন্যাকে নিয়েই দেশে আসছেন তিনি। সুতরাং তারও এই প্রথমবার মায়ের বাড়ি আসা। প্যান্ডেমিকের কারণে সেইভাবে দেশে আসা হয়নি। আজ পৃথিবী অনেকটাই সুস্থ। তাই এই সুযোগ হাতছারা করতে নারাজ দেশি গার্ল। দেশের বাইরে থাকলেও, খাবার দাবারের খোঁজে মাঝেমধ্যেই এদিক ওদিক যেতেন। কেবাব থেকে ফুচকা বেজায় উপভোগ করেছেন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মেয়ে-স্বামীকে নিয়ে দিপাবলীর অনুষ্ঠান পালন করেছেন প্রিয়াঙ্কা। আইভরি পোশাকে নজর কেড়েছিলেন তিনজনেই। আর এবার এতবছর পর দেশে আসছেন। বলাই বাহুল্য আনন্দে আত্মহারা প্রিয়াঙ্কা।