NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

অক্টোবরে ২১ হাজার ৯৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৮৬


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ পিএম

অক্টোবরে ২১ হাজার ৯৩২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৮৬

ঢাকা: সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো আরো পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরো ৮৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, শুধু অক্টোবরে সারা দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৮৬ জন।

 

সে হিসেবে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি সংখ্যা ৭০৭ জন। দৈনিক গড়ে ২ দশমিক দশমিক ৭ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি ৫৪৫ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ১১১ জন রোগী চট্টগ্রাম বিভাগে। এরপর বরিশাল বিভাগে ৭৫ জন। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে ৩ হাজার ৫৮৪ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে ২ হাজার ৩০৯ জন। ঢাকার বাইরে ১ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ১৪১ জনের মধ্যে সর্বোচ্চ ৮৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে ৩৮ জন মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন।