NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

৬ বছরের চুক্তিতে চুয়ামেনিকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:১১ এএম

৬ বছরের চুক্তিতে চুয়ামেনিকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: অহেলিয়া চুয়ামেনিকে দলে পেতে ত্রিমুখী লড়াইয়ে ছিল পিএসজি, লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত জয় হয়েছে রিয়াল মাদ্রিদের। ফরাসি এই মিডফিল্ডারকে দলে টানতে তার বর্তমান ক্লাব মোনাকোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে লা লিগা চ্যাম্পিয়নরা। দুই ক্লাবই শনিবার (১১ জুন) বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ছয় বছরের চুক্তিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

ট্রান্সফার ফি নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি। সূত্রের খবর, বিভিন্ন বোনাসসহ অঙ্কটা ১০ কোটি ইউরো। খবর সত্যি হলে মোনাকোর ইতিহাসে সবচেয়ে বেশি দামে খেলোয়াড় বিক্রির তালিকায় চুয়ামেনি থাকবেন দ্বিতীয় স্থানে। ২০১৭ সালের অগাস্টে ১৮ কোটি ইউরোর বিনিময়ে কিলিয়ান এমবাপেকে দলে টেনেছিল পিএসজি।

২০২০ সালে মোনাকোয় যোগ দেওয়ার পর খুব দ্রুতই নিজেকে মেলে ধরতে থাকেন চুয়ামেনি। ২০২০-২১ মৌসুমে পান লিগ ওয়ানের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের খেতাব। এরপর থেকেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েন তিনি। লিগ ওয়ানে ২০২১-২২ মৌসুমে মোনাকোর তৃতীয় হওয়ায় বড় অবদান চুয়ামেনির। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচ খেলেন তিনি, পাঁচটি গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্ট। 

 

ফ্রান্স জাতীয় দলেও গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন চুয়ামেনি। ২০২১ সালে অভিষেকের পর থেকে ম্যাচ খেলেছেন ১০টি। এখন আছেন নেশন্স লিগের দলে। ডিফেন্সিভ ও সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন চুয়ামেনি। তিনি দলে আসায় রিয়ালের অভিজ্ঞ মিডফিল্ডে শক্তি আরও বাড়ল। যেখানে আছেন ৩৬ বছর বয়সী লুকা মদ্রিচ, ৩২ বছর বয়সী টনি ক্রুস ও ৩০ বছর বয়সী কাসেমিরো।