NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষার মৃত্যু ঘিরে রহস্য


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:১৫ এএম

ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষার মৃত্যু ঘিরে রহস্য

বিনোদন ডেস্ক: ভারতে সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার ডিজাইনারের বাঞ্জারা হিলসের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে হায়দরাবাদ পুলিশ। তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে ফ্যাশন ডিজাইনারের দেহ। সেখানেই অচেতন অবস্থায় পড়ে ছিলেন প্রত্যুষা। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওসমানিয়া হাসপাতালে। চিকিৎসক প্রত্যুষাকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গেছে,  বাড়ির নিরাপত্তারক্ষীরা প্রত্যুষাকে ডাকার পরেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রত্যুষার দেহ উদ্ধার করে।

ফ্যাশনের দুনিয়ায় ভীষণ জনপ্রিয় ছিলেন প্রত্যুষা। বলিউডের পাশাপাশি হলিউডেও প্রত্যুষার নামডাক ছিল। দক্ষিণী ছবির সুপারস্টাররাও তার ডিজাইন করা পোশাক পরতেন। ২০১৩ সালে নিজের নামের ব্র্যান্ড লঞ্চ করেন Prathyusha Garimella। ব্রিটেনে দীর্ঘদিন ধরে ফ্যাশন নিয়ে পড়াশোনা করার পর দেশে ফিরে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন। প্রত্যুষা সব ধরনের পোশাকই ডিজাইন করতেন। 

 

জানা গেছে, প্রত্যুষা উচ্চবিত্ত পরিবারের কন্যা। তার বাবার নিজস্ব কোম্পানি রয়েছে। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ডিজাইনার জানিয়েছিলেন, প্রত্যুষা পড়াশোনা শেষে বাবার কোম্পানিতে কাজ শুরু করেন। কিন্তু, সেই কাজ মনে ধরেনি বলেই ফ্যাশনের দুনিয়ায় এসেছিলেন প্রত্যুষা।