NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুক্তরাষ্ট্রে দুই মন্ত্রীর পদত্যাগের গুঞ্জন, হোয়াইট হাউস বলছে গুজব বিজেপি সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার ওভাল অফিস পরিবর্তনের পথ বন্ধ করতে ট্রাম্পের আদেশ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
Logo
logo

ছক্কাহীন ম্যাচে পাকিস্তানের জয়


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৪ এএম

>
ছক্কাহীন ম্যাচে পাকিস্তানের জয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অবশেষে জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। আজ পার্থের ওয়াকা গ্রাউন্ডে নিজেদের তৃতীয় ম্যাচে পাকিস্তান নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে। পুরো ম্যাচে ৩৩ দশমিক ৫ ওভার খেলা হলেও কোনো ছক্কা হয়নি।

আগের দুই ম্যাচে শেষ বলে হেরেছিল পাকিস্তান। ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে শেষ বলে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে পাকিস্তানের জয়ের বিকল্প ছিল না। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাকিস্তানের। 

নেদারল্যান্ডস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। পুরো ২০ ওভার খেলেও নেদারল্যান্ডস শতরান করতে পারেনি। ৯ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে নেদারল্যান্ডসের ইনিংস। কলিন অ্যাকারম্যান সর্বোচ্চ ২৭ বলে ২৭ রান সংগ্রহ করেন। নেদারল্যান্ডসের ইনিংসে কোনো ছক্কা ছিল না। পাকিস্তানের শাদাব খান ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। 

মাত্র ৯২ রান তাড়া করতে নেমেও পাকিস্তানের শুরুটা সাবলীল হয়নি। দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজম সাজঘরে ফিরেছেন ৫ রানে রান আউট হয়ে। ফখর জামান ও রিজওয়ানের জুটিতে পাকিস্তানকে আর বেগ পেতে হয়নি। রিজওয়ান ৩৯ বলে ৪৯ এবং ফখর জামান ১৬ বলে ২০ রান করেন। নেদারল্যান্ডসের ব্র্যান্ডন ২ উইকেট নেন।