NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

প্রথমবারের মতো ডিসি কমিকসের ছবিতে ‘দ্য রক’, ট্রেলার প্রকাশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৮ পিএম

প্রথমবারের মতো ডিসি কমিকসের ছবিতে ‘দ্য রক’, ট্রেলার প্রকাশ

বিনোদন ডেস্ক: অবশেষে ডিসি কমিকসের সুপারহিরো হয়ে আবির্ভূত হচ্ছেন ‘দ্য রক’ খ্যাত ডোয়েইন জনসন। ডিসি কমিকসের অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রে দেখা যাবে হলিউডের জনপ্রিয় এ অভিনেতাকে।

সম্প্রতি ‘ব্ল্যাক অ্যাডাম’-এর প্রথম ট্রেইলার প্রকাশ করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস পিকচার্স। আর এটি প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে ডিসি কমিকসপ্রেমীদের মধ্যে। খবর মুভি ওয়েব'র।  

মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ‘ব্ল্যাক অ্যাডাম’ চলচ্চিত্রটি।

 

ছবিটির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে আবির্ভূত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ডোয়েইন জনসন। প্রথমবারের মতো ডিসি কমিকসের কোনো ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়াও ছবিটির আরও একটি বড় চমক এতে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। বিশ্বব্যাপী রূপালি পর্দার দর্শকদের জন্য ছবিটি মুক্তি পাবে আগামী ২১ অক্টোবর।