NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৩ এএম

>
সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। শনিবার (২৯ অক্টোবর) পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে এক বিবৃতিতে সোমালিয়ার প্রেসিডেন্ট গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। রোববার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিস্ফোরণস্থল পরিদর্শন শেষে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, ‘আমাদের মানুষ গণহত্যার শিকার হয়েছে... তাদের মধ্যে অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানদের কোলে নিয়ে ছিলেন। এছাড়া অনেক বাবা, পড়াশোনা করতে পাঠানো হয়েছিল এমন অনেক শিক্ষার্থী এবং নিজেদের পরিবারের জীবন নিয়ে সংগ্রাম করছেন এমন অনেক ব্যবসায়ীও রয়েছেন।’

রয়টার্স বলছে, শনিবারের ওই বিস্ফোরণের গটনার পর কেউই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ঘটনার পেছনে সোমালিয়ার প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। সাধারণত যেসব হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেসব ঘটনায় দায় স্বীকার করা এড়িয়ে যায় আল শাবাব।

বার্তাসংস্থাটি বলছে, শনিবার মোগাদিশুর সড়কে একটি ব্যস্ত মোড়ের কাছে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম বিস্ফোরণটি আঘাত হানে। এই বিস্ফোরণের পর অ্যাম্বুলেন্স এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ঘটনাস্থলে জড়ো হলে দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০১৭ সালের একই মাসে সোমালিয়ার এই স্থানেই সবচেয়ে বড় বোমা হামলার ঘটনা ঘটেছিল। ভয়াবহ সেই হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেসময় মোগাদিশুর কে৫ মোড়ে একটি ব্যস্ত হোটেলের বাইরে ট্রাক বোমা বিস্ফোরিত হয়। ওই সড়কেই সরকারি বিভিন্ন অফিসের সঙ্গে সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট এবং কিয়স্ক অবস্থিত।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে জানিয়ে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেছেন, তিনি আহতদের জরুরিভাবে চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।